খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে এক নাগরিক শোকসভার আয়োজন করবে বিএনপি। আগামী শুক্রবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকসভা শুরু হবে। গতকাল সোমবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠেয় এই শোকসভায় রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এ ছাড়া, অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও।

খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করেছে। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তিন দিনের শোক। এর মধ্যে ছিল এক দিনের সাধারণ ছুটিও। গুলশান কার্যালয়ে খোলা হয় শোকবই। শোকবইয়ে ঢাকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সরকারের উপদেষ্টাম-লীর সদস্য, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকবইয়ে স্বাক্ষর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত