স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মান বজায় রেখে ধারাবাহিক উৎকর্ষের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এপিক হেলথ কেয়ার। ঢাকার বাইরে এপিক হেলথ কেয়ার-ই একমাত্র প্রতিষ্ঠান, যা টানা তৃতীয়বারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) স্বীকৃত আইএসও ১৫১৮৯ অ্যাক্রিডিটেশন সনদ অর্জন করেছে। এর আগে প্রতিষ্ঠানটি প্রথমবার ২০১৯ সালে এবং দ্বিতীয়বার ২০২২ সালে আইএসও অ্যাক্রিডিটেশন সনদ অর্জন করে। সর্বশেষ ২০২৫-২৮ সালের জন্য প্রাপ্ত তৃতীয় মেয়াদের অ্যাক্রিডিটেশন সনদ আনুষ্ঠানিকভাবে ১৩ জানুয়ারি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সনদ হস্তান্তর করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। এপিক হেলথ কেয়ারের পক্ষে সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এসএম আবু সুফিয়ান। এ সময় বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এপিক হেলথ কেয়ারের ডিজিএম (অপারেশনস) ডা. সোমেন পালিত, এজিএম (মেডিকেল সার্ভিসেস) ডা. হামিদ হোছাইন আজাদ এবং ল্যাব ইনচার্জ মো. আবু নাছিম নিজামী উপস্থিত ছিলেন।
×
