ইসির সিদ্ধান্ত স্থগিত

আগের সীমানাতেই পাবনা-১ ও ২-এর নির্বাচন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে নির্বাচনে কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সংশ্লিষ্ট বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পাবনা-১ আসনের এক প্রার্থীর করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেয়। সংশ্লিষ্ট আইনজীবীরা আদেশের বরাতে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুসারে এ দুই আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে ইসির গত বছরের ৪ সেপ্টেম্বরের গেজেট (সীমানা নির্ধারণসংক্রান্ত) অনুসারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত