বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

অনুষ্ঠিত হলো ছবি আঁকা প্রতিযোগিতা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ এএম

‘বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’র আয়োজনে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ হাজার ৮৭১ প্রতিযোগী অংশ নেয়। ১৪৩ জন খুদে শিল্পী বিজয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের ইতিহাসে স্কুলপর্যায়ের অন্যতম বৃহৎ এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং শিল্পচর্চায় বসুন্ধরা গ্রুপের এটি ব্যতিক্রমী আয়োজন। আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে (হল নম্বর-৪) বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শিল্পগুরু মনিরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত