না.গঞ্জে হাসনাত

পরিবর্তনের জন্য হ্যাঁ ভোটের পক্ষে থাকতে হবে

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ এএম

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর পদধূলি নিয়ে রাষ্ট্রের দায়িত্ব নেবে এমন বাংলাদেশ জনগণ চায় না। আর এই পরিবর্তন করতে হলে গণভোটে জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে থাকতে হবে। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশকে পরিবর্তন করতে হলে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে হবে। জনগণ চায় স্বাধীন কর্মকমিশনের মাধ্যমে তাদের সন্তানদের চাকরি হোক।

এর আগে দেলপাড়া এলাকায় জুলাই আন্দোলনে শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত