দেশ রূপান্তর চট্টগ্রাম অফিসের সাংবাদিকদের মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে আধ্যাত্ম শরাফতের প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত করেছেন দেশ রূপান্তর চট্টগ্রাম ব্যুরো পরিবারের সদস্যরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে জিয়ারতে যান সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম, স্টাফ রিপোর্টার মোহাম্মদ রফিক, নির্বাহী (সেলস অ্যান্ড মার্কেটিং) ইয়াসিন আরাফাত এবং ফটো সাংবাদিক আকমাল হোসেন।

জিয়ারত শেষে দেশ রূপান্তরের চট্টগ্রাম টিমের সদস্যরা বিশ্বঅলী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি এবং মাইজভান্ডারি গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশিন শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ম.) প্রকাশ মওলা হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন৷

এ সময় দেশ রূপান্তর পরিবারের চট্টগ্রাম ব্যুরোর সদস্যরা মওলা হুজুরকে ফুলেল শুভেচছা জানান৷

এর আগে দেশ রূপান্তর চট্টগ্রাম অফিসের টিম মাইজভান্ডারি দর্শনের প্রবর্তক গাউসুল আজম শাহসুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক.), বিল বেরাসত শাহসুফি হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি (ক.) প্রকাশ বাবা ভান্ডারি, শাহসুফি হযরত সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভান্ডারি (ক.) এবং বিশ্বঅলী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) এর রওজা শরীফ জিয়ারত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত