মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। গতকাল শনিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহমিনা জামানের পক্ষে তার প্রার্থিতার সমর্থনকারী মির্জা মুকুল এই আবেদন জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নেত্রকোনা-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত