ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা আব্বাসের

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৩ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা করছে বিএনপি। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমন আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, ‘আসন্ন নির্বাচনে দুটি রাজনৈতিক দল একটি দল ও একটি তাদের সহযোগী দল নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে। সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে তারা এই পরিকল্পনা করছে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে।’ গতকাল মঙ্গলবার রাজধানীর আইডিইবি ভবনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, ‘যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে তাদের নির্বাচনী প্রচারণা দুর্বল। তারা ক্ষমতায় যাওয়ার হুঙ্কার দিচ্ছে। ইঞ্জিনিয়ারিং ছাড়া ক্ষমতায় যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়।’

সমাবেশে উপস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি অবজ্ঞা না করে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান মির্জা আব্বাস। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সেøাগান দেওয়া সহজ হলেও নির্বাচনে জয়লাভ করা কঠিন। ডোর-টু-ডোর প্রচারণা চালাতে হবে। দীর্ঘদিন নির্বাচনী চর্চা না থাকায় কিছু ঘাটতি থাকতে পারে, তবে সবাইকে মাঠে নামতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত