রাঙ্গামাটিতে বাস চলাচল বন্ধ দুর্ভোগে যাত্রীরা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৮ এএম

সৌদিয়া পরিবহনের সঙ্গে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির টোকেন দ্বন্দ্বে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা সারা দেশের সঙ্গে রাঙ্গামাটির বাস চলাচল বন্ধ ছিল। বিআরটিসি বাস চালানোর চেষ্টা করলে সেটিও বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়ে এই রুটে চলাচলকারী যাত্রীরা।

জানা যায়, সৌদিয়া পরিবহন তাদের একটি বাস রাঙ্গামাটি-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করে, কিন্তু চট্টগ্রাম-রাঙ্গামাটি মালিক সমিতিতে টোকেন ফি জমা দেওয়ার কথা থাকলেও সেটা তারা দেয়নি। এতে গত বুধবার সমিতির নেতারা সৌদিয়া কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে তা চালু করা হয়। এর প্রতিবাদে কোনো প্রকার ঘোষণা ছাড়াই সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।

এদিকে বাস চলাচল বন্ধের পর গতকাল বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসন কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। দেড় ঘণ্টা বৈঠক শেষে সমিতির নেতারা পুনরায় গাড়ি চালানোর সিদ্ধান্ত নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত