বাণিজ্য মেলায় লেনদেন সহজ করছে ‘মাইপ্রাইম’

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ এএম

এবারের বাণিজ্য মেলায় প্রাইম ব্যাংক পিএলসির ডিজিটাল ফিনটেক অ্যাপ ‘মাইপ্রাইম’ দর্শনার্থীদের জন্য এক নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠেছে। মেলা মানেই ভিড়, নতুন পণ্যের সমাহার আর পরিবার নিয়ে আনন্দময় সময় কাটানো কিন্তু টিকিট কাটার লাইন, খুচরা টাকার অভাব, মোবাইল ব্যালান্স শেষ হওয়া কিংবা জরুরি টাকা পাঠানোর প্রয়োজনের মতো ঝামেলাগুলো এখন আর বড় সমস্যা নয়। ‘মাইপ্রাইম’ অ্যাপের মাধ্যমে দর্শনার্থীরা ঘরে বসেই মেলার টিকিট কিনতে পারছেন, যার সঙ্গে রয়েছে ২০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা। এতে লাইনে দাঁড়ানোর ঝক্কি এড়িয়ে সরাসরি প্রবেশ করা যাচ্ছে এবং ক্যাশব্যাকের টাকা পরে কেনাকাটায় ব্যবহার করা সম্ভব।

এ ছাড়া মেলার ভেতরে মোবাইল ব্যালান্স বা ডেটা শেষ হলে অ্যাপ থেকেই কয়েক সেকেন্ডে রিচার্জ করা যাচ্ছে, যা যোগাযোগ অব্যাহত রাখতে সহায়ক।

কেনাকাটার ক্ষেত্রেও মাইপ্রাইম সহজ সমাধান দিয়েছে। স্টলগুলোতে কিউআর কোডের মাধ্যমে সরাসরি অ্যাপ থেকে বিল পরিশোধ করা যাচ্ছে, নগদ টাকা বা ভাংতির ঝামেলা ছাড়াই। জরুরি মুহূর্তে ফান্ড ট্রান্সফারের সুবিধাও রয়েছে। মেলায় থেকেই বাসায় বা অন্য কোথাও নিরাপদে টাকা পাঠানো সম্ভব।

বিক্রেতাদের জন্যও এটি উপকারী। ডিজিটাল পেমেন্ট গ্রহণে খুচরা টাকার দুশ্চিন্তা কমেছে, লেনদেন দ্রুত হয়েছে এবং হিসাব রাখা সহজ হয়েছে। তরুণ ক্রেতাদের ক্যাশলেস পেমেন্টের প্রতি স্বাচ্ছন্দ্যের কারণে স্টলগুলোতে ভিড়ও বেড়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত