রংপুরে উপদেষ্টা আদিলুর

ফ্যাসিবাদের সহযোগীরা গণভোটে হ্যাঁ-এর বিরুদ্ধে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ এএম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি, যারা ফ্যাসিবাদের সহযোগী, তারাই গণভোটে হ্যাঁ এর বিরুদ্ধে দাঁড়াতে পারে। যারা ফ্যাসিবাদের সহযোগী, গণমানুষের প্রতিপক্ষ গণভোট নিয়ে তাদের অন্য চিন্তা রয়েছে। দেশের জনগণ ও জনতার জোয়ার হ্যাঁ ভোটের পক্ষে। গতকাল শুক্রবার সকালে রংপুরে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশে ফ্যাসিবাদের পতন ঘটনানোর জন্য যারা জীবন দিয়েছে, তাদের এই চেতনাকে সামনে রেখে জুলাই সনদ তৈরি হয়েছে। তাই জুলাই সনদের পক্ষে গণভোট। একটি জাতির জীবনে শত বছরে এমন সুযোগ আসে না। একই সঙ্গে সাধারণ নির্বাচন হচ্ছে। আমরা আশা করছি নির্বাচন যেন সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে ও উৎসব মুখর হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত