পিকআপ ভ্যানের ধাক্কায় বাইক আরোহী নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ এএম

রাজধানীর কদমতলীর শ্যামপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। তার নাম মো. সবুজ খান (৫৫)। তিনি একটি ডাইং ফ্যাক্টরির ম্যানেজার ছিলেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে শ্যামপুর বাজার এলাকায় সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

কদমতলী থানার এসআই নাঈম আহমেদ বলেন, সবুজ খান সকালে মোটরসাইকেল চালিয়ে তার পাওনা টাকা উত্তোলনের জন্য বের হয়েছিলেন। শ্যামপুর বাজার এলাকায় দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই নাঈম বলেন, মৃতের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি স্বজনদের কাছে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত