সবুজবাগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ এএম

রাজধানীর সবুজবাগ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. পিন্টু। পরিবারের দাবি, পারিবারিক কলহে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। গতকাল দুপুর দেড়টার দিকে দক্ষিণ মাদারটেক এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মৃত পিন্টু নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার লেগুনাচালক গুলজার হোসেনের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে ছিলেন ছোট এবং এক সন্তানের জনক।

মৃতের বোন রানী বেগম বলেন, পিন্টুর স্ত্রী সিপা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এক মাস আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। শুক্রবার দুপুরে সবার অগোচরে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন পিন্টু। পরে দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত