গাজীপুরে জবাই করা ৮ জীবিত ১১ ঘোড়া উদ্ধার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৭ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাশক এলাকায় একটি পরিত্যক্ত গরুর খামারে অভিযান চালিয়ে পুলিশ ৮টি জবাই করা এবং ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে। তবে অভিযানের আগেই চক্রের মূল হোতারা পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার মধ্যরাতে এক ঘোড়া ব্যবসায়ীসহ কয়েকজন সহযোগী বিপুলসংখ্যক ঘোড়া নিয়ে ওই পরিত্যক্ত খামারে অবস্থান নেয়। গভীর রাতে নির্জন এলাকায় ঘোড়াগুলোর অস্বাভাবিক চিৎকার শুনে স্থানীয়দের সন্দেহ হয়। পরে গ্রামবাসী খামারটি ঘিরে ফেলার চেষ্টা করলে অভিযুক্তরা টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ গিয়ে খামারের ভেতর থেকে জবাই করা আটটি ঘোড়া এবং জবাইয়ের অপেক্ষায় রশি দিয়ে বাঁধা অবস্থায় ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ঘোড়াগুলোর মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন বাজার ও রেস্টুরেন্টে চড়া দামে বিক্রির পরিকল্পনা ছিল চক্রটির।

কাপাসিয়া থানার ওসি মো. শাহিনুর আলম বলেন, আমরা ইতিমধ্যে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করতে পেরেছি। পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত