ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস (২৮) হত্যাকা-ে সহযোগিতার অভিযোগে মো. রাজীব (২২) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২২ জনে।
গত শনিবার রাত ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। এর আগে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা এলাকা থেকে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজীবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাজীব ভালুকা উপজেলার কাশর পূর্বপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।
