সম্মাননা অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দুই গুণীজনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হাসান চৌধুরী। আজীবন সম্মাননাপ্রাপ্ত গুণীজন হিসেবে সম্মানিত হন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব এবং মো. আফরোজ হোসেন সিদ্দিকী।

অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আমিন হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা সাঈদ সিদ্দিকী, মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক সাইফুল হক সিদ্দিকী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত