ইউজিসিতে জবির শিক্ষক না থাকায় বৈষম্যের শিকার হচ্ছি:  ভিপি রিয়াজুল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন,বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের (ইউজিসি) জবির কোনো শিক্ষক না থাকায় আমরা বৈষম্যের শিকার হচ্ছি। সেখানে একটি ‘সিন্ডিকেট’ কাজ করছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ইউজিসিতে একটি ‘সিন্ডিকেট’ কাজ করছে। আমি আরও অনেক কথা খুলে বলতে পারছি না। আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমি এই সমস্যাটি সমাধানের জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করছি। আমাদের জকসুর সাংগঠনিক কাজ পরিচালনার জন্য কোনো অফিস নেই। আমরা ঠিকঠাকমতো অফিসিয়াল কাজ সম্পাদন করতে পারছি না।

এ সময় জকসুর জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত