মিয়ানমারে নির্বাচন

বড় জয়ের পথে সেনাসমর্থিত দল ইউএসডিপি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ এএম

গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই মিয়ানমারে হয়ে গেল সাধারণ নির্বাচন। গত রবিবার শেষ দফার ভোটগ্রহণের পর সেনাসমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) বড় জয়ের পথে রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগের দুই দফা ভোটে পার্লামেন্টের অধিকাংশ আসন নিজেদের দখলে নিয়েছে দলটি। শেষ দফার ভোটের ফলাফলে ইউএসডিপির নিরঙ্কুশ আধিপত্য আরও স্পষ্ট হয়েছে।প্রথম দুই দফা ভোটে নিম্নকক্ষের ২০৯টি আসনের মধ্যে ১৯৩টি এবং উচ্চকক্ষের ৭৮টি আসনের মধ্যে ৫২টি আসন জিতেছে দলটি। উভয় দফাতেই ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৫ শতাংশ, যা ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। আগের দুই নির্বাচনে উপস্থিতি ছিল প্রায় ৭০ শতাংশ।

নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চলছে। তবে মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত