ম্যানইউয়ে বড় ধাক্কা আর্সেনালের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:২০ এএম

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে রবিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হেরে শীর্ষস্থান আরও চাপে ফেলেছে মিকেল আর্তেতার দল। ম্যাচের ৮৭তম মিনিটে মাতেউস কুনহার জয়সূচক গোলে স্মরণীয় জয় তুলে নেয় ইউনাইটেড।

এই জয়ের ফলে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানইউ। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান এখন ১২ পয়েন্ট হলেও অনিশ্চিত এই মৌসুমে শিরোপা দৌড়ে নিজেদের নাম আলোচনায় নিয়ে এসেছে মাইকেল ক্যারিকের দল। শুনতে কিছুটা হাস্যকর মনে হতে পারে, দুর্দান্ত জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড উঠে এসেছে চতুর্থ স্থানে। এখন শীর্ষের আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান ১২ পয়েন্ট। অন্য কোনো মৌসুম হলে এই পর্যায়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকা কোনো দলের পক্ষে শিরোপা দৌড়ে থাকা প্রায় অসম্ভব হয়ে যেত। তবে চলতি মৌসুমটি এতটাই অনিশ্চিত যে এখানে সবকিছুই সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত