ঢাকায় ‘জিরো সিগন্যাল ট্রাফিকে’র উদ্যোগ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম

ঢাকা শহরের যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইনোভেশন টিম একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। ‘জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল’ সুপারিশ করা হয়েছে। মন্ত্রণালয়ের ইনোভেশন টিমের সদস্যরা দীর্ঘদিনের চেষ্টায় রাজধানীর ১০৫ কিলোমিটার জুড়ে একটি মডেল কার্যকর করা হয়েছে। এর আওতায় রাজধানীর প্রধান সড়কগুলোতে কোনো ম্যানুয়াল সিগন্যাল থাকবে না বলেও এই মডেলে উল্লেখ করা হয়।

ঢাকা মহানগরীর যানজটের অন্যতম মূল কারণ হলো ত্রুটিপূর্ণ ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। এই বিদ্যমান সিগন্যাল ব্যবস্থার পরিবর্তে স্মার্ট এবং অটোমেশন যুগের অংশ হিসেবে ঢাকা মহানগরীর যানজট নিরসনে একটি যুগান্তকারী উদ্যোগ ‘জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল’ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইনোভেশন টিম কর্তৃক সুপারিশ করা হচ্ছে।

এই মডেলের আওতায় ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনাকে দুটি পর্যায়ে সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে বাস্তবায়িত হবে ‘জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল’এবং অভ্যন্তরীণ সড়কে এআইভিত্তিক ট্রাফিক লাইট ও সিগনাল ব্যবস্থাপনা। আর দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়িত হবে প্রধান সড়কে ট্রাম ব্যবস্থার প্রবর্তন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত