সাতক্ষীরায় এক কিশোরীকে (১৬) ধর্ষণ এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেবাশীষ ম-ল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এসআই সোহরাব হোসেন বলেন, গত বুধবার রাতে তালা উপজেলার পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ অফিসসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একজন কলেজছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করেছে।
মামলার নথির বরাতে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত দেবাশীষ ওই কিশোরীকে ধর্ষণ করে। কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়।
