জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ আহ্বায়ক কমিটির ১২ জন সদস্য পদত্যাগ করেছেন। এদের মধ্যে দুজন যুগ্ম আহ্বায়ক, চারজন যুগ্ম সদস্য সচিব ছয়জন সদস্য। গতকাল বৃহস্পতিবার জেলা আহ্বায়কের মাধ্যমে কেন্দ্রীয় আহ্বায়ক বরাবর প্রদত্ত পদত্যাগ পত্রে তারা ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন।
পদত্যাগকারীরা হচ্ছেন যুগ্ম আহ্বায়ক নুরুল হক টিপু ও এড আব্দুল ওয়াহেদ মনির, যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজীব, শেখ রুবেল আহমদ, সালমা আহসান ও সঞ্জয় দাশ, সদস্য হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, জসিম উদ্দিন, শফিউল আলম খান ও সোফায়েল আহমদ।
জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
