গোলাম পরওয়ার বললেন

শেরপুরের ঘটনার বিচার না হলে ভোট প্রশ্নবিদ্ধ হবে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেরপুরে জামায়াতের এক নেতাকে প্রকাশ্য নির্বাচনী প্রচারণার সময় নৃশংসভাবে হামলা করে হত্যার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এই হত্যাকা- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংঘটিত প্রথম বড় সহিংস ঘটনা বলে উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত সংসদ পদপ্রার্থী মো. মহসীরের সমর্থনে বাঞ্ছারামপুর বড় বাজার খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক পরওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে বাধাগ্রস্ত করবে। কোনো দলের নেতাকর্মীর ওপর হামলার পুনরাবৃত্তি হলে তার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে।

জনসভায় বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াত নেতা আব্দুল সাত্তার, জেলা আমির মাওলানা মোবারক হোসেন আকন্দ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক দেওয়ান মো. নকিব হুদা, ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জকসুর (ভিপি) রিয়াজুল ইসলামসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত