বক্তব্যের সময় অসুস্থ বিএনপি প্রার্থী হাবিব

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ এএম

সাতক্ষীরা-১ তালা কলারোয়া আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব চন্দনপুর নির্বাচনীয় জনসভায় বক্তব্য চলাকালীন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

তাৎক্ষণিকভাবে চন্দনপুর জনসভা থেকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তঘেঁষা চন্দনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে চন্দনপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল নির্বাচনী জনসভা১য় চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক সরদারের সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি নেতা জিয়াউর রহমান জানান, গত বুধবার রাত থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তবুও চন্দ্রনপুর জনসভায় যোগদান করেন। এ সময় বক্তব্য চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

দ্রুত তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত