মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:১১ এএম

রাজধানীর মহাখালীতে প্রাপ্য সুযোগ-সুবিধা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন ‘মাসুদ অ্যাপারেলস লিমিটেড’ নামক পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দর-মহাখালী রুটের আউটগোয়িং সড়কে অবস্থান নেন আন্দোলনরত শ্রমিকরা। পরে প্রায় এক ঘণ্টার মতো সড়ক অবরোধের পর সড়ক ছাড়েন শ্রমিকরা।  

অবরোধের কারণে ওই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া জানান, যানজট এড়াতে বিমানবন্দর-মহাখালী রুট ব্যবহারকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত