অবিলম্বে নবম পে-স্কেলের বৈষম্যমুক্ত গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন (ভিসি অফিস) সামনে সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ না হলে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার ক্ষুন্ন হবে। দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ চান তারা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইউনুচ শরীফ, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল হোসেন, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নেতারা।
