ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ‘মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে দুদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আয়োজিত এ কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘ইতিমধ্যে গৌরব আর নানা অর্জনের মধ্য দিয়ে ডুয়েট দেশের অন্যতম একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। তরুণ গবেষকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরির মাধ্যমে ডুয়েটের আয়োজিত এ কনফারেন্স চতুর্থ শিল্প-বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের আরও দক্ষ হয়ে উঠতে সহায়তা করবে।’
