ধূমকেতু-দুর্বার-দুরন্তে খেলবেন কারা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ এএম

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। তবে ক্রিকেটারদের যেন দীর্ঘদিন মাঠের বাইরে বসে থাকতে না হয়, সে জন্য নতুন এক টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ নামে এই টুর্নামেন্টের জন্য তিন দলের স্কোয়াডও ঘোষণা করেছে বোর্ড।

সব মিলিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার প্রাইজমানি ও ম্যাচ ফির এই লড়াইয়ে অংশ নিচ্ছে তিনটি দল ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ।

আজ তিন দল ঘোষণা করা হয়েছে। লিটন দাসের ধূমকেতু দলে মূলত বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডের খেলোয়াড়দেরই রাখা হয়েছে। জাতীয় টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, মাহমুদুল হাসান জয়রা।

আর আকবর আলির নেতৃত্বে দুরন্ত একাদশে মূলত গত কয়েকটি বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নেওয়া হয়েছে।

মিরপুর স্টেডিয়ামে আগামী ৫ ফেব্রুয়ারি ধূমকেতু-দুরন্ত, পরদিন ধূমকেতু-দুর্বার, ৯ ফেব্রুয়ারি দুরন্ত-দুর্বার মুখোমুখি হবে। শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রতি ম্যাচের আগে বিকেল ৪টা থেকে থাকবে

সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রাইজমানি ও ফি মিলিয়ে মোট আড়াই কোটি টাকার টুর্নামেন্টে আইপিএলের আদলে থাকলে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ খেলানোর নিয়ম।

ম্যাচগুলোর টিকিটের মূল্য পূর্ব গ্যালারি ১০০ টাকা, সাউদার্ন ও নর্দান গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা।

তিন দলের স্কোয়াড

ধূমকেতু একাদশ : লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ,

মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম

দুর্বার একাদশ : হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ এবং আল ফাহাদ।

দুরন্ত একাদশ : জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা এবং ইকবাল হোসেন ইমন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত