নওগাঁয় জামায়াতে যোগ দিলেন ৫ হিন্দু যুবক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫ হিন্দু যুবক বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন। উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী সভায় রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ওই পাঁচ যুবককে ফুলের মালা দিয়ে বরণ করেন নেন নওগাঁ-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

জামায়াতে যোগ দেওয়া পাঁচ যুবকরা হলেন উপজেলার গোল স্কুলপাড়া গ্রামের কালিদাস, শুভ, খলিল, সজিব রায় ও রাজকুমার।

রাজকুমার বলেন, জামায়াতে ইসলামীর আর্দশে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছি। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে সব থেকে জামায়াতের আদর্শ ভালো। এই দলের কথার সঙ্গে কাজের মিল রয়েছে। সামনের দিকে পুরোটো সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সঙ্গী হয়ে রাজনীতি করার কথা জানান তিনি।

নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম জানান, আগামীর বাংলাদেশে বিভাজনের কোনো রাজনীতি থাকবে না। সবাইকে এক সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন জামায়াতে যোগ দিচ্ছেন। মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা আছে সেটি আগামীতে জামায়াতের হাত ধরেই পরিবর্তন হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব বিভাগের যুগ্ম সদস্যসচিব নিশাদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, নিয়ামতপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তাহেরসহ অন্যান্যরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত