আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং উদ্বোধন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ এএম

আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) উইংয়ের নবনির্মিত ক্যাম্পাস গতকাল সোমবার ঢাকা ক্যান্টনমেন্টে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। নতুন ক্যাম্পাসের কার্যক্রম পরিচালনার পাশাপাশি উইংটি ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে তার অ্যাকাডেমিক ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, কোয়াটার মাস্টার জেনারেল (কিউএমজি) লে. জেনারেল মো. ফয়জুর রহমান এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত