বরগুনার আমতলী উপজেলা কৃষি অফিসে চুরি হয়েছে। নগদ অর্থ ও একটি ল্যাপটপ নিয়ে গেছে বলে জানায়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত রবিবার রাত ৩টা ৪০ এর সময় বাথরুমের জানালা ভেঙে চোর প্রবেশ করে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উচ্চমান সহকারীর কক্ষসহ তিনটি কক্ষের তালা ভেঙে আলমারি এবং ড্রয়ার ভেঙে একটি ল্যাপটপ নিয়ে যায়।
আমতলী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পপি সাহা বলেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায় একজন চোর মানকিক্যাপ পরে বাথরুমের জানালা ভেঙে অফিসের মধ্যে ঢোকে। তিনটি অফিস কক্ষের মধ্যে হিসাবরক্ষণ, উন্নয়ন শাখা থেকে মুল্যবান সামগ্রী ও কয়েক হাজার নগদ টাকা ও কৃষি সম্প্রসারণ অফিসারের কক্ষ থেকে একটি ল্যাপটপ নিয়ে চলে যায়। আমতলী উপজেলা
কৃষি অফিসার মো. রাসেল মিয়া বলেন থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
