শতবছরের রাস্তার ওপর ঘর নির্মাণের অভিযোগ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

ফেনীর সোনাগাজীতে শতাধিক হিন্দু পরিবারের শতবছরের চলাচলের রাস্তার উপর ঘর নির্মাণের অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম বাদল নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

এছাড়া চরচান্দিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ চরচান্দিয়া মৌজায় রুহুল আমিন ডাক্তার বাড়ীর পাশে মৃত রুহুল আমিনের ওয়ারিশ সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও জোরপূর্বক ঘর নির্মানের অভিযোগ করেছেন তার মেয়ে আয়েশা সিদ্দিকা।

আয়েশা সিদ্দিকা অভিযোগ করেন, এ বিষয়ে সোনাগাজী মডেল থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বললে কিছুক্ষণ বন্ধ রেখে পুণরায় তারা চালু করে।

রফিকুল ইসলাম বাদল নিজেকে সহকারী পুলিশ সুপার, সোনাগাজী সার্কেল সৈয়দ মুমিদ রায়হানের নাম ব্যবহার করে জোরপূর্বক ঘর নির্মান ও শতাধিক হিন্দু পরিবারের শতবছরের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, আমার পরিবারে পুরুষ কেউ নেই। আমার স্বামী ও ভাই প্রবাসে থাকে যার কারণে আমাদের ওয়ারিশ সূত্রে মালিক হওয়া জায়গায় রফিকুল ইসলাম বাদল দখল করে ঘর নির্মাণ করছে। আমরা বাঁধা দিলে শুনেনি। পরে শালিসি বৈঠকের মাধ্যমে আমরা তার কাছে কাগজপত্র চাইলে তারা দেখাতে পারেনি। অন্য দিকে সেই জমি নিয়ে আমার চাচাদের সাথে মামলা চলমান ছিল। রফিকুল ইসলাম বাদল বিষয়টি না মেনে জোরজবরদস্তি করে ঘর করতে গেলে আমরা প্রশাসন ও আদালতের ধারস্থ হলে তখন সেখান থেকে নোটিশের মাধ্যমে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়। কিন্তু তারা নির্দেশনা অমান্য করে ঘর করছে। আমি প্রশাসনের নিকট অনুরোধ করছি যাতে আমি সুস্থ বিচার পাই।
স্থানীয় মানিক ঠাকুর (৭৫)বলেন, জম্ম থেকে এ রাস্তা দিয়ে চলাচল করছি। হঠাৎ করে গত সপ্তাহে বাদল রাস্তার উপর ঘর নির্মানের জন্য ফিলার নির্মান করছে। মাটি ফেলে চলাচলের পথ বন্ধ করে দেয়। প্রভাবশালী হওয়ায় কেউ কথা বলছে না। বর্তমানে সবাই পার্শ্ববর্তী জমির উপর দিয়ে চলাচল করছে।

রফিকুল ইসলাম বাদল বলেন, আমি জায়গাটি কিনেছি। তারা যে জায়গার বিষয়ে আদালতে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা বাকী রেখেই কাজ করছি। প্রশাসন ও শালিসি বৈঠকে আমি কাগজপত্র দেখিছি।

সহকারী পুলিশ সুপার সোনাগাজী সার্কেল সৈয়দ মুমিদ রায়হান বলেন, আমি বিষয়টি মাত্র জেনেছি। আমি তাকে চিনি না। একনই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত