নারী শ্রমিকদের মধ্যে ‘ভূত’ আতঙ্ক অর্ধশত কর্মী অসুস্থ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ এএম

দিনাজপুর সদরের একটি কোম্পানিতে ‘ভূত বা জিন আছে’এমন আতঙ্কে অর্ধশত নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় গুরুতর অসুস্থ অন্তত ১৪ জন নারী শ্রমিককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বড়ইল এলাকার নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার বনকালি গ্রামে কয়েক বছর আগে গড়ে ওঠে এই চায়না কোম্পানি। এই কোম্পানিতে আশপাশ এলাকার কয়েক হাজার নারী ও কিশোরীর কর্মসংস্থান। গতকাল কোম্পানিতে হঠাৎ ‘ভূত’ আতঙ্ক দেখা দেওয়ায় নারী শ্রমিকরা দিগি¦দিক ছোটাছুটি শুরু করেন। এ সময় অর্ধশত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস থানা-পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ১৪ জনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কোম্পানির কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলিম বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম বলেন, রোগীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই আতঙ্কের কারণে শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তবে তারা সুস্থ রয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত