ক্রীড়া সংগঠক এম এ লতিফ আর নেই

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ এএম

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রশাসক লে. কর্নেল (অব.) এমএ লতিফ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। ১৯৮৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

মৃত্যুর আগপর্যন্ত বক্সিং ফেডারেশনের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত