বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ২০৩০ সালের মধ্যে সেচ দক্ষতা ৩৮ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীতককরণ, সেচকাজে ভূ-উপরিস্থ পানির ব্যবহার ৩০ শতাংশে উন্নীতকরণ এবং একই সঙ্গে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার ৭০ শতাংশে হ্রাসকরণে বিএডিসি বদ্ধপরিকর।
বিএডিসির মাধ্যমে গৃহীত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সারা দেশে ২০২৪-২৫ সেচ মৌসুমে ৭.২৬ লাখ হেক্টর জমিতে প্রদান করা হয়েছে। সেচ মৌসুমে ক্ষুদ্র সেচের মাধ্যমে ৯৫ শতাংশ এবং বৃহৎ সেচের মাধ্যমে ৫ শতাংশ জমিতে সেচ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ভূ-উপরিস্থ পানির সাহায্যে ২৭.৯৯ শতাংশ এবং ভূ-গর্ভস্থ পানির সাহায্যে ৭২.০১ শতাংশ জমিতে সেচ সুবিধাদি প্রদান করা হচ্ছে।
বিভিন্ন ধরনের সেচ সুবিধার মাধ্যমে বিএডিসির সেচ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি
