নীলফামারীতে ট্রাকের চাকা বিস্ফোরণে নিহত ১

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম

নীলফামারীর জলঢাকায় ট্রাকের চাকা বিস্ফোরণে আব্দুল মজিদ (৫০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোতে থাকা শিক্ষার্থী দুই ভাইবোন স্নেহা (১২) ও রিহান (১৫) আহত হয়। এদের মধ্য স্নেহার মাথার আঘাতের কারণে তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। অটোতে থাকা তাদের মা রেবা আক্তার (৩৫) ও বড় ছেলে রিহান সুস্থ্য রয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার দুন্দিবাড়ি সাইটেরপাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত অটোচালকের আব্দুল মজিদ উপজেলার বালাগ্রাম ক্লাবেরপাড় গ্রামের মৃত্যু আজিজার রহমান ছেলে। আহত দুই ভাইবোন স্নেহা ও রিহান উপজেলার ব্রহ্মতল গ্রামের মোজাহার হোসেনের সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মজিদের ব্যাটারিচালিত অটোরিকশায় করে রেবা ও তার দুই সন্তানদের স্কুলে রেখে আসার জন্য যাচ্ছিলেন। এ সময় জলঢাকা-ডোমার সড়কে একটি মালবোঝাই ট্রাক তাদের অটোরিকশাটি ওভারটেক করার সময় ট্রাকের পেছনের চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণে অটোটি সড়কে ছিটকে পড়ে উল্টে যায়। এ সময় অটোর চালক ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম ঘটনাটি নিশ্চিত করে জানান, অটোচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত