বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ এএম

গাজীপুরে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিয়েছেন শতাধিক নেতাকর্মী। গতকাল শনিবার দুপুরে নগরীর কাশিমপুর থানা বিএনপি আয়োজিত নির্বাচনী বৈঠকে তারা দলটিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

জানা গেছে, শওকত হোসেন সরকারের বাসভবন প্রাঙ্গণে গাজীপুর-১ আসনের বিএনপির প্রার্থী মজিবুর রহমানের সমর্থনে নির্বাচনী সভার আয়োজন করা হয়। ওই সভায় গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো. ফারুক খান ও কাশিমপুর থানা জাপার সভাপতি মো. রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে জাতীয় পাটি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী শওকত হোসেন সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন।

যোগদানকারী নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়া এবং দলের হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এলাকার উন্নয়নের স্বার্থে তারা জাপা ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত