কোস্ট গার্ডের অভিযান

কক্সবাজারে ৩৪ জেলে আটক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম

গত ৫ ফেব্রুয়ারি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কর্র্তৃক কক্সবাজারসংলগ্ন গভীর সমুদ্র এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। এ সময় ৩১ লাখ টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল ও এক হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৩৪ জেলেকে আটক করা হয়।

পরে চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শকের উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা এবং মুচলেকা দিয়ে মালিকপক্ষের কাছে বোটটি হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত