২০২৬ সালের হজ মৌসুমের জন্য গতকাল রবিবার থেকে ভিসা দেওয়া শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। জানা গেছে, ২০২৬ সালের শুরুতে হজের প্রস্তুতি জোরদার করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসের মধ্যেই মক্কা ও মদিনায় আবাসন, পরিবহন এবং পবিত্র স্থানগুলোর সেবাসংক্রান্ত সব চুক্তি সম্পন্ন করা হয়। আর গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা ইস্যু শুরু করা হয়েছে। মার্চ মাসে ভিসা চূড়ান্তকরণ ও হজযাত্রীদের আগমন-পূর্ব প্রস্তুতি তথ্য জমা দেওয়া হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের প্রথম দফার হজযাত্রীরা আগামী ১৮ এপ্রিল সৌদি আরবে পৌঁছাতে শুরু করবেন।
