ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি থেকে ৪টি ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয় যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিগাঁও ইউনিয়নে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এ সময় যুবদল নেতা বদরের গরুর খামার থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১ টি চুরি উদ্ধার করা হয়।
স্থানীয়রা আরো জানায়, খামার মালিক বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের প্রধান সহযোগী। গত দুইদিন যাবৎ দিদার আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে নিয়ে রাখে সে।
ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেন গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তলসহ সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন স্পেশাল ইউনিট