গোপালগঞ্জে কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ এএম

গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব প্রাথমিক বিদ্যালয়, শহরের বীণাপাণি স্কুল ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গি পাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার সন্ধ্যা ৭ থেকে রাত ৮টা পর্যন্ত ৪টা রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের উপর একটি ও অন্য দুটি কেন্দ্রের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত