মির্জা আব্বাসের অভিযোগ

ঢাকা-৮ আসনে কেন্দ্র দখলের চেষ্টা চলছে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ এএম

ঢাকা-৮ আসনের ভোটকেন্দ্র দখল করে জামায়াত-শিবির ও এনসিপির কর্মীরা কারচুপির চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। গতকাল বুধবার রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অনিয়মের চেষ্টা রুখে দেওয়া হবে জানিয়ে মির্জা আব্বাস বলেন, এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দলবলে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে। ওখানে গিয়ে কী করছে বোঝা কঠিন। জনগণ ও আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তাদের আটকও করেছে। অনেক জায়গায় তারা পালিয়ে গেছে।

নির্বাচনে সহিংসতার শঙ্কা জানিয়ে তিনি বলেন, ফকিরাপুল-আরামবাগের বিভিন্ন মেস-হোস্টেলে সশস্ত্র অবস্থান করছে জামায়াত-শিবিরের কর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত