উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে : ফখরুল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ এএম

নির্বাচনে আনন্দের উৎসব পেয়েছে মানুষ ও ভোটাররা এবার এতটা উৎসব মুখর হবে এটা কেউ ভাবেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের যে আগ্রহ উচ্ছ্বাস সেটা সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমার বিশ্বাস নির্বাচনে ভালো রেজাল্ট আসবে ও ফল ভালো হবে। এতে জনগণ একটি নির্বাচিত সরকার ও পার্লামেন্ট পাবে। যেটার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রাম করেছি। এ ছাড়াও তিনি নির্বাচনে বিজয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত