বিলের জন্য লাশ আটক!

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ এএম

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিলের জন্য ১২ ঘণ্টা লাশ মর্গে রাখার পরে হস্তান্তর করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাতে রোগীর মৃত্যু হলেও স্বজনরা সকালে লাশ নিয়েছেন।

গতকাল শনিবার বেলা ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত ব্যক্তির ছেলে সজল বেপারি তার বাবার লাশ নিয়ে নিজ বাড়ি মানিকগঞ্জের উদ্দেশে রওনা হয়।

মৃত ব্যক্তির নাম, আয়নাল বেপারি (৭০)। তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা।

মৃত আয়নাল বেপারির ছেলে সজল বেপারি বলেন, ‘বাবা আয়নাল বেপারি স্ট্রোক করে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বাবা শুক্রবার মারা যান। রাত ১০টার দিকে হাসপাতালের চিকিৎসক আমার বাবার মৃত্যুর বিষয়টি পরিবারকে জানায়। এর আগে ওষুধ বিলসহ বিভিন্ন বিল বাবদ ৩৩ হাজার টাকা হাসপাতালে পরিশোধ করেছি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ২৮ হাজার টাকা বিল পাবে বলে জানায়। সেই বিলের টাকা দিতে না পারায় বাবার লাশ হাসপাতালের মর্গে রাখা হয় এবং লাশ নিতে দেয়নি কর্তৃপক্ষ। পরে সকালে ওই হাসপাতালের এক ডাক্তারের মাধ্যমে অনেক কষ্ট করে ১০ হাজার টাকা ম্যানেজ করে দিয়ে বাবার মরদেহ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে বের করা হয়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, আয়নাল নামে এক ব্যক্তি রাত ১২ টার দিকে মৃত্যু হয়েছিল। কিন্তু স্বজনরা রাতে লাশ নিতে পারেনি। পরে বিল কমিয়ে দিলে লাশ নিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত