প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন।
গতকাল শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে ৫৮৩-এ জার্মানির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তবে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার না করে তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেছেন বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন। গত বছরের ৫ মার্চ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ পদে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রযুক্তি খাত নিয়ে কাজ করার জন্য ফয়েজ তৈয়্যবকে নিয়ে আসে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের পাশাপাশি তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
