ভারত-পাকিস্তানকে চাপে ফেলল যুক্তরাষ্ট্র

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ এএম

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিষেকে হইচই ফেলেছিল যুক্তরাষ্ট্র। প্রথম পর্বে পাকিস্তানকে সুপার ওভারে হারানোর পর উঠে গিয়েছিল সুপার এইটে। সেই যুক্তরাষ্ট্র এবারও সুপার এইটে খেলার স্বপ্ন দেখছে। রবিবার চেন্নাইয়ে নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখল মার্কিনিরা। যুক্তরাষ্ট্রের এই জয় ভারত ও পাকিস্তানকে একটু চাপেই ফেলল। ভারত কিংবা পাকিস্তান, যে কোনো একটি দল নিজেদের শেষ দুই ম্যাচ হারলে টানা দ্বিতীয়বার সুপার এইটে উঠে যেতে পারে যুক্তরাষ্ট্র।

সংক্ষিপ্ত স্কোর

যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৯৯/৪ (কৃষ্ণমূর্তি ৬*, মোনাঙ্ক ৫২, মিলিন্দ ২৮; মাইবুর্গ ২/২২, এরাসমাস ২/২৭)। নামিবিয়া: ২০ ওভারে ১৬৮/৬ (স্টিনক্যাম্প ৫৮, স্মিট ৩১, লফটি-ইটন ২৮; ফন শালকভিক ২/৩০)। ফল: যুক্তরাষ্ট্র ৩১ রানে জয়ী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত