চুয়াডাঙ্গায় অফিস সহকারীকে কুপিয়ে জখম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম হারুন অর রশিদ। তিনি দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে। হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত হারুন অর রশিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত