অবৈধভাবে কাটা হলো রেলওয়ে স্টেশনের গাছ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ এএম

প্রকাশ্যে অবৈধভাবে চট্টগ্রামের চন্দনাইশে খাঁনহাট রেলওয়ে স্টেশনের গাছকাটার অভিযোগ উঠেছে কাঠ ব্যবসায়ী শফি সওদাগরের বিরুদ্ধে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের খাঁনহাট রেলওয়ে স্টেশনের এবাদতখানার পাশে একটি গাছ কেটে বিক্রির ঘটনায় এবাদতখানার কমিটিু জড়িত বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত শফি সওদাগর উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার কাঠ ব্যবসায়ী। 

খাঁনহাট রেলস্টেশনের কর্তৃপক্ষ ও গেইটম্যান রুহুল জানান, খাঁনহাট রেলওয়ে স্টেশনে বহুদিনে ধরে একটি বড় বাদাম গাছ ছিল। একটি মহল স্টেশনে একটি এবাদতখানার উন্নয়নের কথা বলে রেল কর্তৃপক্ষ ও স্টেশন মাস্টারের অনুমতি ছাড়াই প্রায় ৪০ ফুটের গাছটি কেটে বিক্রয় করে দিয়েছে। শুধু তাই নয় মহলটি স্টেশনের একটি পুকুর ও স্টেশনের জায়গার ওপর তিনটি দোকান নির্মাণ ও জায়গা দখল করে রেখেছেন। দোকানে ভাড়া মসজিদ উন্নয়নের কথা বলে খরচ করে। দোকানগুলো স্টেশনে চলাচলের গেইটে হওয়ায় যাত্রীদের অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে।

এবিষয়ে খাঁনহাট রেলস্টেশনের ইনচার্জ গোপীনাথ মজুমদার জানান, রেলওয়ের অনুমতি ছাড়াই গাছটি কাটা হয়েছিল। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছবির ক্যাপশনঃ চন্দনাইশে খাঁনহাট রেলওয়ে স্টেশন থেকে প্রকাশ্য অবৈধভাবে গাছ কেটে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত