থানার পুকুর থেকে ২১৯ গুলি উদ্ধার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ এএম

ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে ২১৯টি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকালে ওই পুকুরে সেচ দিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা একটি সোর্সের মাধ্যমে জানতে পারি দাগনভূঞা থানার পুকুরে গণঅভ্যুত্থানকালে মিসিং হওয়া কিছু অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা ওই পুকুরে সেচ দিই। একপর্যায়ে পুকরে অক্ষত অবস্থায় ২১৯টি শটগানের গুলি পাওয়া যায়। বুলেটের মধ্যে বাংলাদেশ পুলিশ লেখা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত