গুলি ছুড়ে ৩ লাখ টাকা ছিনতাই

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ এএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় গতকাল রবিবার দুপুরে ফাঁকা গুলি ছুড়ে রনি নামে বিকাশ এজেন্টের এক কর্মীর কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রনি নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে।

রনি জানান, বাসা থেকে অফিসে যাওয়ার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় আসামাত্র দুই দুর্বৃত্ত তার পথরোধ করে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছুড়ে তার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত